হত্যাকাণ্ড খামেনেয়িকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম

হত্যাকাণ্ড খামেনেয়িকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম

আয়াতুল্লাহ আলি খামেনেয়ির হত্যাকাণ্ড তাকে তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী প্রতীকে পরিণত করবে। এমনটি জানিয়েছেন কাতারের দোহা থেকে প্রতিবেদন করা সাংবাদিক আলি হাসেম।

তার ভাষ্য অনুযায়ী, ‘সবকিছু নির্ভর করছে এই যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর।’ তবে তিনি মনে করেন, যারা ‘উইলায়াত আল-ফকিহ’ মতাদর্শে বিশ্বাসী-যে তত্ত্বের ভিত্তিতে ইসলামি বিপ্লব গড়ে উঠেছিল-তাদের কাছে খামেনেয়ি নিঃসন্দেহে এক প্রতীক হয়ে উঠবেন।

আলি খামেনেয়িরর সমর্থকদের কাছে তার মৃত্যু তাকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেন হাসেম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তাকে এমন এক অবস্থানে পৌঁছে দিতে পারে, যেখানে তিনি ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামেনেয়ির সমপর্যায়ে স্থান পাবেন।

হাসেমের মতে, খোমেনেয়ি ছিলেন সেই ব্যক্তি যিনি বিপ্লবের নেতৃত্ব দিয়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর খামেনেয়ির মৃত্যু যদি সংঘাতের প্রেক্ষাপটে ঘটে থাকে, তবে সেই ‘ঐতিহাসিক উত্তরাধিকার’ তাকে প্রায় খোমেনেয়ির সমমর্যাদায় উন্নীত করতে পারে।


তিনি আরও ইঙ্গিত দেন, খামেনেয়ির এই পরিণতি তাকে শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, বরং একটি আদর্শিক ও ঐতিহাসিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, বিশেষত তাদের কাছে যারা ইসলামি বিপ্লবের দর্শনকে লালন করে আসছেন।

Similar Movies

0 comments: