খামেনেয়ি নিহত: প্রতিশোধের অঙ্গীকার ইরানের রেভ্যুলশনারি গার্ডের

খামেনেয়ি নিহত: প্রতিশোধের অঙ্গীকার ইরানের রেভ্যুলশনারি গার্ডের


ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও হত্যাকারীদের হাতে তার (খামেনেয়ি) শাহাদাত এই মহান নেতার বৈধতা এবং তার নিজেকে নিবেদনের গ্রহণযোগ্যতার প্রমাণ।’


Similar Movies

0 comments: